World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলকে কী করতে হবে?

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলকে কী করতে হবে?

মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র। ব্রাজিলকে যেন চেনাই যায়নি বিশ্বকাপের প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তারা হাইতির মুখোমুখি হলো। নিউ জার্সিতে হারিয়ে যাওয়া সেলেসাওরা ফিলাডেলফিয়ায় নিজেদের খুঁজে পেল। সি গ্রুপের শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তি দল। ৩-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটাও সহজ হয়ে গেল।

কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড মানে শেষ ৩২ এ থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে। আগামী ২৪ জুন মায়ামিতে হবে ম্যাচটি। আজ হাইতিকে হারিয়ে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে  শীর্ষে উঠেছে তারা।

গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আর একটি পয়েন্ট পেলেই ব্রাজিল অন্তত গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করবে। গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে মরক্কো বনাম হাইতি ম্যাচের ফল শেষে। একই দিন একই সময়ে হবে ম্যাচটি। টাইব্রেকিং নিয়ম অনযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড, গোল পার্থক্য ও গোল সংখ্যা বিবেচনা করা হবে।

ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও নকআউটের টিকিট পেতে পারে, যদি আফ্রিকানরা হাইতির কাছে হেরে যায় এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকে।

আরেকটি বিকল্প পথ, যদি মরক্কো অন্তত ড্র করে, তবে ব্রাজিল সেরা আটটি তৃতীয় দল হয়ে পরের পর্বে খেলবে। আর প্রথম স্থানে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে মরক্কো যেন হাইতির কাছে হোঁচট খায়।

ব্রাজিল ও মরক্কো যদি তাদের ম্যাচে একই স্কোর করে, তবে ব্রাজিলিয়ান দল গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর মরক্কো যদি চার বা তার বেশি গোল দেয় কিংবা ব্রাজিল ছোট ব্যবধানে জেতে, তাহলে আফ্রিকানরা শীর্ষে থাকবে।

সি গ্রুপের চ্যাম্পিয়ন দল এফ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে, যেখানে নেদাল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া আছে। এই গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। তৃতীয় দল পাবে এ গ্রুপের প্রথম দল, ই গ্রুপের প্রথম দল কিংবা আই গ্রুপের প্রথম দলের বিপক্ষে।

এফএইচএম