খেলোয়াড়দের মধ্যে মাঠে যখন কথা কাটাকাটি হয়, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য খুবই পরিচিত ব্যাপার। ‘লিপ রিডিং’ করে যেন তাদের কথা কেউ ধরতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা নেন খেলোয়াড়রা। তবে চলমান বিশ্বকাপে সেই সুযোগ আগেই বন্ধ করে দিয়েছিল ফিফা। সর্বোচ্চ শাস্তি হিসেবে লাল কার্ড দেখানোর কথাও বলা হয়েছিল।
বিশ্বকাপের নতুন নিয়মের বলি হলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুইয়ান নাম্বার টেন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু বলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে তুরস্কের খেলোয়াড়দের নজরে আসে এবং তারা রেফারির কাছে অভিযোগ করেন।
— TheGoalsZone (@TheGoalsZone) June 20, 2026
চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষ বা রেফারির কাছ থেকে কথা আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখেন এবং আলমিরনকে লাল কার্ড দেখান।

ম্যাচের ধারাভাষ্যকাররা ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয়েছে প্যারাগুয়ে। অবশ্য প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে আছে লাতিন আমেরিকার দেশটি।
ঘটনাবহুল ম্যাচটিতে খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে চলমান আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এই ম্যাচেই হলুদ কার্ড দেখেছেন দলটির কোচও।
এফআই

