World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস

বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস

হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিলের জয়ে দারুণ পারফরম্যান্স করলেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপালেন তিনি।

মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোল করেন ভিনিসিয়ুস। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরেকটি গোল করেছিলেন তিনি। 

তাতে করে সাত নম্বর জার্সিধারী বিশ্বকাপ গোলের তালিকায় রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন। সাবেক তারকা ফরোয়ার্ড দুটো গোলের দুটিই করেছিলেন ২০০২ সালে।

এছাড়া ম্যাথিউস কুনহাকে দিয়ে একটি গোল করান ভিনি। তাতে বিশ্বকাপে সব মিলিয়ে ষষ্ঠ গোলে অবদান রাখলেন। ছয় ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট তার। তাতে বিশ্বমঞ্চে গোলে সম্পৃক্ততাতেও রোনালদিনহোকে ছুঁলেন তিনি।

২০০২ সালে গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট ছিল রোনালদিনহোর। ২০০৬ বিশ্বকাপেও একটি অ্যাসিস্ট। সব মিলিয়ে ১০ ম্যাচ খেলেন তিনি। এই তালিকাতেও রোনালদিনহোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ভিনিসিয়ুসের সামনে।

এফএইচএম