১২০ বলের টি-টোয়েন্টি ম্যাচে থাকে চার-ছক্কার উৎসব। চট্টগ্রামে বাংলাদেশ যেভাবে খেলছেন, তা দেখে টেস্ট ম্যাচের অনুভূতি আসতে পারে। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২২, রান রেট ৩.৬৬। পাশাপাশি উইকেট হারিয়েছে তিনটি।
শেষ ওভারে সোহান-হৃদয় বাউন্ডারি না হাঁকালে রান সংখ্যা আরও কম থাকতো। যদিও গেল ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশে ৭২ রান তুলেছিল।
ম্যাচের দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জনসনের বল সোজা খেলেছিলেন সাইফ। কিন্তু সেটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। নন স্ট্রাইকে থাকা তামিম তখন ক্রিজ থেকে সামান্য বাইরে। তাতে রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি।
এরপর বাংলাদেশি ব্যাটাররা যা করেছেন, তা রীতিমতো ছেলেখেলা যেন। ডটের পর ডট খেলে জনসনের ওভারের পঞ্চম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান। মার্শের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে করেছেন মাত্র এক রান।
পাওয়ার প্লেতে ডট বলের মহড়া দিয়ে ফিরেছেন পারভেজ হোসেন ইমনও। নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩ বলে করেছেন মাত্র এক রান।
আইএইচ
