হাইতি ও ব্রাজিল ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন স্পেনের আলেজান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ। তিনি আবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ভক্ত। অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচেও তিনি থাকছেন। তবে চতুর্থ রেফারির ভূমিকা পালন করবেন।
আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে আলেজান্দ্রোর সঙ্গে আছেন আরেক স্প্যানিশ রেফারি ডিয়েগো সানচেজ। প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন মিসরের আমিন মোহামেদ। অন্য দুই সহকারীও একই দেশের—মাহমুদ আবলরেগাল ও আহমেদ হোসাম তাহা।
চলতি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচেও ছিলেন আমিন। ম্যাচটিতে মাত্র একটি হলুদ কার্ড দেখান তিনি। এছাড়া আফ্রিকান নেশন্স কাপে দুটি ম্যাচ পরিচালনা করেছেন মিসরের এই ম্যাচ অফিসিয়াল।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রিয়ার সঙ্গে। ম্যাচটি জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে তারা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছিল।
এফএইচএম

