বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সি পরে মাঠ মাতাবে সেটা নিয়ে আগ্রহের কমতি থাকে না ভক্ত-সমর্থকদেরও। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনার কিট আগেই চূড়ান্ত হয়েছিল।
নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সি পরেই খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ অস্ট্রিয়ার বিপক্ষেও একই জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিদের। তবে শেষ ম্যাচে অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে মার্টিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।
এফআই

