বিশ্বকাপের রেকর্ড গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে পাল্লা দেওয়ার পণ করেছেন কিলিয়ান এমবাপে। আজ (সোমবার) ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ স্মরণীয় করলেন গোল করে।
ফ্রান্সের হয়ে এদিন বিশ্বকাপে নিজের ১৫তম গোল করলেন এমবাপে। ১৪ মিনিটে তার একটি শট ক্লিয়ার করতে পারেননি ইরাকের ডিফেন্ডার। বল পান মাইকেল অলিসে। তার ব্যাকপাস থেকে জাল কাঁপান এমবাপে। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছুঁলেন তিনি।
এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। আজ করলেন আরেকটি গোল। তৃতীয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকলেন তিনি। তার ওই এক গোলেই ইরাকের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে হাফটাইমে গেছে ফ্রান্স।
এফএইচএম

