World Cup Football Field

বিজ্ঞাপন

‘ইতিহাসের সেরা’, ‘কোনো ভাষা নেই’—মেসিকে নিয়ে যা বললেন সতীর্থরা

‘ইতিহাসের সেরা’, ‘কোনো ভাষা নেই’—মেসিকে নিয়ে যা বললেন সতীর্থরা

লিওনেল মেসি আবার ইতিহাস গড়লেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন। আর্জেন্টিনাকে শেষ ৩২ নিশ্চিত করা জয়ের পর তাকে প্রশংসায় ভাসালেন সতীর্থরা।

মেসিকে নিয়ে জুলিয়ান আলভারেজ বললেন, ‘বেশি কিছু বলার নেই। আমরা সবাই দেখলাম। ২০ বছর ধরে বিশ্বের সেরা, ইতোমধ্যেই ইতিহাস সেরা। এই বয়সেও তিনি তার প্রতিভা ও জাদু দেখিয়ে চলেছেন।’

ম্যাচের পর ম্যাচ মেসির রেকর্ড ভাঙা দেখছেন লিয়ান্দ্রো পারেদেস। একে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে তিনি বললেন, ‘প্রত্যেক ট্রেনিং সেশন, প্রত্যেক ম্যাচে সে আমাদের বিস্মিত করে চলেছে। এটা আমাদের জন্য আনন্দের। আমরা প্রত্যেক দিন তাকে উপভোগ করার চেষ্টা করি, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। তিনি একজন অসাধারণ মানুষ।’

His teammates on the national team, in awe of Messi: “He’s alone at the top and there are no words to describe him.”

মেসিকে বর্ণনার করার কোনো ভাষা নেই লিসান্দ্রো মার্টিনেজের কাছে। তিনি বললেন, ‘তাকে তুলনা করার দরকার নেই, সে একাই শীর্ষে। এখন শুধু তাকে উপভোগ করা বাকি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখানে প্রত্যেক দিন তাকে পেয়ে আমি আবেগ অনুভব করি এবং তিনি যে আর্জেন্টাইন, এটাকে গুরুত্ব দিতে হবে আমাদের।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘লিও যখন ছন্দে থাকে, তখন সবাই ছন্দে ফেরে। এটা দলের কৃতিত্ব। দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তখনও সে কঠোর পরিশ্রম করেছে। গোলের জন্য বল কেড়ে নিয়েছে, সে ছিল নিবেদিতপ্রাণ। সে এমনই কিছু করে দেখায়, যা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আর কী বলব জানি না এবং এটাও যথেষ্ট হবে কিনা জানি না।’ 

লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চড়ে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আর্জেন্টিনা।

এফএইচএম