বিজ্ঞাপন

তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের

তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে। আসন্ন এই টেস্টের জন্য আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। প্রথমবারের মতো রোডেশিয়ানদের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। 

এই দলে জায়গা পেয়েছেন এমন পাঁচ ক্রিকেটার, যারা আফগানিস্তানের বিপক্ষে খেলা টেস্ট দলে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউম্যান নিয়ামহুরি।

অবশ্য এই ম্যাচে তারকা ক্রিকেটার সিকান্দার রাজাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ইংল্যান্ডে কাউন্টি খেলবেন তিনি। ফলে তাকে বিশ্রাম দেয়া হয়েছে এই সিরিজ থেকে।

আগামী ২৮ জুন রোববার হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ম্যাচটি। 

জিম্বাবুয়ের টেস্ট দল-

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাদওয়া সিগা।

এসএইচ/এইচজেএস