World Cup Football Field

বিজ্ঞাপন

মুখ ঢেকে কথা বলেও শাস্তি পেলেন না বেলিংহাম, নিয়ম কি সবার জন্য সমান নয়!

মুখ ঢেকে কথা বলেও শাস্তি পেলেন না বেলিংহাম, নিয়ম কি সবার জন্য সমান নয়!

মুখ ঢেকে কথা বলে ফিফার নতুন নিয়ম লংঘন করে তুরস্ক ম্যাচে লাল কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরন। মঙ্গলবার তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। তার শাস্তি পাওয়ার দিনে বোস্টন স্টেডিয়ামে একই অপরাধ করেও পার পেলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম!

ঘানার বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের ম্যাচে এমন দৃশ্য দেখা যায়। পেনাল্টি অঞ্চলের ভেতরে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলছেন বেলিংহাম। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো শাস্তি পাননি তিনি, যেটা ভিনি জুনিয়র আইন নামে পরিচিতি পাচ্ছে।

ওই ঘটনা ছাড়াও অন্য এক পর্যায়ে বেলিংহাম ঘানাইয়ান খেলোয়াড় জর্ডান আইয়ুর সঙ্গে কথা বলার সময় মুখে হাত দিয়ে ছিলেন। হাফটাইমের আগে ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গেও ২২ বছর বয়সী মিডফিল্ডারকে তর্ক করতে দেখা গেছে।

অথচ গত শনিবার তুর্কির এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখে হাত রাখার কারণে এই নিয়মের আওতায় প্রথম লাল কার্ড দেখেন আলমিরন। অবশ্য তুরস্কের খেলোয়াড় রেফারিকে এই ব্যাপারে সতর্ক করার পরই তিনি শাস্তির সিদ্ধান্ত নেন। কিন্তু বেলিংহামের ক্ষেত্রে ঘানার কোনো খেলোয়াড় অভিযোগ করেননি। যদিও নিয়মকানুন লংঘনের বিষয়টি রেফারির দেখভাল করা উচিত। এখন প্রশ্ন উঠছে, ফিফা এই নতুন নিয়ম সবার জন্য সমান নয়!

এফএইচএম