World Cup Football Field

বিজ্ঞাপন

ভিনিসিয়ুসের গোলে ৭ মিনিটেই ব্রাজিলের লিড

ভিনিসিয়ুসের গোলে ৭ মিনিটেই ব্রাজিলের লিড

বিশ্বকাপের নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে নেমে সাত মিনিটেই লিড নিয়েছে ব্রাজিল। অবশ্য এই গোলে স্কটিশ সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার ভূমিকাই বেশি। তার নিয়ন্ত্রণ হারানো বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে ঠেলে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

রাফিনিয়ার ইনজুরিতে শুরুর একাদশে সুযোগ পাওয়া রায়ানের সামনে ম্যাককেনার মুভ ছিল নড়বড়ে। ফলে তাকে প্রেসিং করতেই বল হারিয়ে সেটি ডি-বক্সে থাকা ভিনিসিয়ুসের সামনে গিয়ে পড়ে। ঠাণ্ডা মাথায় গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কেবল একটি পরিবর্তনই (রাফিনিয়ার জায়গায় রায়ান) করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন নেইমার জুনিয়র। আগের দুই ম্যাচ চোটের কারণে মিস করা এই তারকা বদলি খেলোয়াড়ের তালিকায় আছেন।

‘সি’ গ্রুপের চার দলই একই সময়ে পৃথক দুই ম্যাচে মাঠে নেমেছে। শীর্ষ দুইয়ে থেকে শেষ ৩২-এ ওঠার লক্ষ্যে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অপর ম্যাচে হাইতির বিপক্ষে ১০ মিনিটে এক গোল হজম করেছে মরক্কো।

এএইচএস