ভিনিসিয়ুস জুনিয়রের গোলে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে সেলেসাওরা ব্যবধান আরও বাড়াল। আগের ম্যাচে হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিউস কুনহা এবার স্কোরশিটে নাম তুললেন। ৬০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচে ফিরতে মরিয়া স্কটল্যান্ড বিরতির পর একের পর এক আক্রমণ করতে শুরু করে। তবে কিছুতেই তারা গোলের দেখা পাচ্ছে না। গোললাইন থেকে একাধিক বল ফেরত পাঠিয়েছেন অ্যালিসন বেকার। এরই মাঝে ৬০ উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। ম্যাচে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে তিনি আসরের তৃতীয় গোলটি করলেন।
যথারীতি গোলের পর সার্ফারদের মতো উত্তাল ঢেউয়ে ভারসাম্য রক্ষার সেই উদযাপন কলেন কুনহা। অনেকদিন ধরে নম্বর নাইন খুঁজে ফেরা ব্রাজিল যেন উপযুক্ত ব্যক্তিকে পেয়ে গেল এবারের বিশ্বকাপে।
এর আগে প্রথমার্ধের সাত এবং ৪৮ মিনিটে জোড়া গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে চতুর্থ গোল করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
এএইচএস

