World Cup Football Field

বিজ্ঞাপন

প্রথমার্ধে এগিয়ে স্পেন

প্রথমার্ধে এগিয়ে স্পেন

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি স্পেন-উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে দারুণ লড়াই হলেও এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। 

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষদিকে গোলের দেখা পায় স্পেন। ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা। তবে গোলটির পেছনে বড় ভূমিকা আছে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলেরও।

ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার দিকে। বক্সের ভেতরে প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ঘুরে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার। শটটি খুব বেশি শক্তিশালী না হলেও সেটি সামলাতে ব্যর্থ হন মুসলেরা।

দুই হাত দিয়ে বলটি ঠেকালেও সেটি তার হাত ফসকে ধীরে ধীরে গড়িয়ে জালে ঢুকে যায়। গোল হজমের পর হতাশায় মাথা নেড়ে প্রতিক্রিয়া জানান উরুগুয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক।

এরপর দুই দলই আরো বেশ কিছু আক্রমণ করেছে। তবে কেউই আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

এইচজেএস