বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ম্যাচের প্রত্যাশা হাসান মাহমুদের

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ম্যাচের প্রত্যাশা হাসান মাহমুদের

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ের মাটিতে। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাউন্টি ক্রিকেট খেলা হাসান মাহমুদ। 

জিম্বাবুয়ের কন্ডিশন নিয়ে হাসান বলেন, ‘ইংল্যান্ডে কাউন্টির দুইটি ম্যাচ খেলেছি, এরপরে জিম্বাবুয়েতে আসা। আমার মনে হয় সবাই এখানে ভালো অবস্থানে রয়েছে। সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে, পরিবেশটাও খুবই ভালো হয়েছে। কন্ডিশন একই বলতে গেলে একটু ঠান্ডা রয়েছে।’

দলের প্রস্তুতি নিয়ে হাসান আরও বলেন, ‘প্রস্তুতিটা খুবই ভালো সবার সাথে আবার দেখা হচ্ছে। অনুশীলন করা আবার নতুন একটা অধ্যায় শুরু। ভালো অনুশীলন করে আশা করি সবাই ভালো প্রস্তুতি নিচ্ছে। ভালো একটা টেস্ট ম্যাচ হবে আমাদের।’

বোলারদের নিয়ে এই ফাস্ট বোলার বলেন, ‘বোলারদের প্রিপারেশন খুবই ভালো। অনুশীলন করছে সবাই আশা করি ভালো করবে। ওদের বোলিংটা খুবই ভালো, এখন আমরা পজিটিভ চিন্তা করছি এবং আমাদের সেরাটা যেন দিতে পারি।’

এসএইচ/আইএইচ