নিউইয়র্কের আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। গতকাল বেশ রোদ ছিল, আজ আবার গুড়ি গুড়ি বৃষ্টি। নিউইয়র্ক সময় বিকেল পাঁচটায় ম্যাচ দেখতে স্টেডিয়ামে সমর্থকরা আসছেন ঘণ্টাখানেক আগে।
ইংল্যান্ডের সমর্থকরা সারাবিশ্ব ঘুরেই খেলা দেখেন। আজকের ম্যাচে ইংল্যান্ডই স্বাভাবিকভাবে ফেভারিট। তাই ইংল্যান্ডের দর্শকদের মধ্যে আলাদা চনমনা ভাব। কেউ ইংল্যান্ডের সাদা হোম জার্সি পড়েছেন, কেউ আবার অ্যাওয়ে জার্সি।
ইংল্যান্ডের সমর্থকদের ভিড়ের মধ্যেও বাড়তি নজর কেড়েছেন পানামার এক বৃদ্ধ সমর্থক। লাঠি ভর করে মৃদু পায়ে বৃষ্টির মধ্যে প্রিয় দলের খেলা দেখতে এসেছেন। ইংরেজি তেমন বলতে পারেন না। স্প্যানিশ আবার এই প্রতিবেদকের কাছে দুর্ভেদ্য। তাই ভাঙা ইংরেজিতে বললেন, ‘ এক পয়েন্ট চাই। এক পয়েন্ট পেলেই আমি খুশি।’
পানামার একজন বৃদ্ধ সমর্থক যেমন আলাদা নজর কেড়েছেন। তেমনি ইংল্যান্ডের অতি ক্ষুদে সমর্থকও। মাত্র কথা বলতে শেখা ইংলিশ বালক নিজ দেশের জার্সি পড়ে পতাকা হাতে মৃদুস্বরে বলছেন, ‘ইংল্যান্ড’। বিশ্বকাপ ফুটবলের সৌন্দর্য এটাই। একেবারে বাচ্চা থেকে বয়স্ক সবাই ফুটবল আনন্দে মাতেন।
এজেড/এমএমএম
ইংল্যান্ডের বিপক্ষে ড্র চান পানামা সমর্থক
জ্যেষ্ঠ প্রতিবেদক, নিউজার্সি থেকে