World Cup Football Field

বিজ্ঞাপন

ভেনেজুয়েলা স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে এক মিনিট নীরবতা

ভেনেজুয়েলা স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে এক মিনিট নীরবতা

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়েছে বিশ্ব ফুটবল। বিশ্বকাপের গ্রুপ ‘এল-এর ম্যাচে আজ মাঠে নামার আগে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে ইংল্যান্ড ও পানামা দল।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর খেলা শুরুর ঠিক আগমুহূর্তে নীরবতা পালন করা হয়। এ সময় মাঠে উপস্থিত খেলোয়াড়, অফিশিয়াল ও গ্যালারির হাজারো দর্শক ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেন।

নিউজার্সিতে আজ বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। খেলার সময়ও বৃষ্টি পড়তে থাকায় দর্শক ও সাংবাদিকদের খানিকটা ভোগান্তিই হয়েছে। মূল প্রেসবক্সের বাইরে বিশেষ গ্যালারিতে সাংবাদিকদের আসন বরাদ্দ করে ফিফা। সেখানে পুরো ছাউনি না থাকায় বৃষ্টিতে ভিজে পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে অনেককে।

রোদ-বৃষ্টি অবশ্য দর্শকদের তেমন বাধ সাধে না। ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারি থেকে সমানে চিৎকার ও স্লোগানে নিজেদের প্রিয় দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন সমর্থকরা। মাঠে আজ সিংহভাগ দর্শকই ইংল্যান্ডের। নির্দিষ্ট সময় পরপরই তারা গান, বিশেষ ধ্বনি আর তালিতে পুরো স্টেডিয়াম মুখরিত করে রাখছেন।

এমএমএম/এজেড