World Cup Football Field

বিজ্ঞাপন

লিনেকারকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

লিনেকারকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে কিংবদন্তি গ্যারি লিনেকারকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ স্ট্রাইকার। লিনেকারের ১০ গোলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে কেইনের গোল সংখ্যা এখন ১১টি।

পানামার বিপক্ষে ম্যাচেই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন তিনি। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের জার্সি গায়ে বিশ্বমঞ্চে সবচেয়ে সফল গোলদাতার আসনটি এখন এককভাবে নিজের করে নিলেন কেইন।

এর আগে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি গোল করে রেকর্ড বুকে নিজের নাম লিখে রেখেছিলেন সাবেক তারকা গ্যারি লিনেকার। দীর্ঘদিন ধরে কোনো ইংলিশ ফুটবলার তার এই কীর্তি স্পর্শ করতে পারেননি। তবে বর্তমান অধিনায়ক হ্যারি কেইন লিনেকারের সেই রেকর্ড শুধু স্পর্শই করেননি, বরং আজ নিজের ১১তম গোলটি করে লিনেকারকে টপকে চূড়ায় আরোহন করলেন।

ম্যাচের প্রথমার্ধে পানামার জমাট রক্ষণের কারণে গোল পাচ্ছিল না থ্রি-লায়ন্সরা। তবে দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনের এই রেকর্ডব্রেকিং গোলের ওপর ভর করেই ম্যাচে লিড ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থমাস টুহেলের শিষ্যরা।

এমএমএম/