বিজ্ঞাপন

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি ঘানা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা হেরেছে ২-১ গোল ব্যবধানে। এই জয়ের মাধ্যমে লুকা মদ্রিচরা গ্রুপ রানারআপ হয়েই পরের রাউন্ডে উঠেছে। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েনি আফ্রিকান দেশটিও। তারাও উঠেছে পরের রাউন্ডে।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আজ বাঁচা-মরার ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে পেতার সুচিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ঘানা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ২-১ ব্যবধান করে ক্রোয়েটরা।

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়া টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল (রানার্স-আপ) হিসেবেই পরের রাউন্ডে পা রাখে।

অন্যদিকে, প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করে পাওয়া ঘানা আজ হেরে গেলেও ৪ পয়েন্ট এবং গ্রুপ পর্বের অন্যতম সেরা তৃতীয় হয়ে সেরা ৩২-এ জায়গা করে নেয়।

এমএমএম/

বিজ্ঞাপন