বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ জয়-সাদমান, লড়ছেন শান্ত-মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ জয়-সাদমান, লড়ছেন শান্ত-মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ দল। তবে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। বিশেষ করে দুই ওপেনারের কেউই সুবিধা করতে পারেননি। তবে শুরুর সেই ধাক্কা সামলে শক্ত ভিত গড়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।

তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত।

২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ এখন ৭৬ রান।

এসএইচ/এইচজেএস