World Cup Football Field

বিজ্ঞাপন

পার্ক ও বিশ্রামাগারে দাবা

পার্ক ও বিশ্রামাগারে দাবা

নিউইয়র্কে জনজীবনে বেশ ব্যস্ততা। এর ভিড়েও সকালে কিংবা বিকেলে অনেকের সময় কাটে পার্কের নির্মল বাতাসে। আবার দৈনন্দিন ব্যস্ততা ও হাঁটাচলার মধ্যেও বিশ্রাম নেওয়ার জন্য শহরের অনেক জায়গায় রয়েছে বসার জায়গা। 

প্রতিটি বসার জায়গার মধ্যে ছোট করে দাবা কোর্ট খোদাই করা। আগ্রহী কেউ চাইলে দাবা খেলতে পারবে প্রিয়জনের সাথে। নিউইয়র্ক শহরের কয়েকটি জায়গায় ঘুরে একই চিত্র দেখা গেছে। পার্ক কিংবা বিশ্রামাগার সব জায়গায় পাথরের বসার জায়গার সাথে ঢালাই করা পিচে দাবা কোর্টও আছে। 

সুস্থ দেহ, সুস্থ মন। সুস্থ দেহের জন্য শারীরিক পরিশ্রম ও খেলাধুলা প্রয়োজন। নিউইয়র্কের প্রায় প্রতি স্কুলের সাথে একটি করে খেলার মাঠ রয়েছে। সবুজ মাঠের পাশাপাশি বাস্কেটবল, স্কোয়াশ খেলার ব্যবস্থাও রয়েছে। স্কুলের ক্লাস শেষে অথবা বাসায় ফিরে বিকেলে বাচ্চারা খেলার আনন্দে মাতে এবং সুস্বাস্থ্যবান নাগরিক হয়ে উঠে। 

গ্রীষ্মকালে সুর্য ডোবে রাত সাড়ে আটটার পর। এই সময়ে বিকেলের পর অনেক সময় থাকে। গ্রীষ্ম মৌসুমে পার্কে নানা বয়সের মানুষের সমাগম থাকে। কেউ হাঁটছে, কেউ শারীরিক কসরত আবার কেউ নিরিবিলি বই পড়ছে। হলুদ এক স্ট্যান্ডে বই পড়ে সময় কাটানো ও জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। নিয়ম করে সবাই বই পড়ে আবার যথাস্থানে রেখে দেয়। 

শিক্ষা, স্বাস্থ্য, খেলা একটির সঙ্গে আরেকটি নিবিড়ভাবে সম্পর্কিত ৷ নিউইয়র্কে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় দারুণভাবে সমন্বিত। অল্প বয়স থেকে বৃদ্ধ, সবাই এই সংস্কৃতি ও ব্যবস্থাপনায় বেড়ে উঠেন। বাংলাদেশে যা দেখা যায় না বললেই চলে। 

এজেড/এফএইচএম