সেমিফাইনালে উঠার লড়াইয়ে জয়ের কোনো বিকল্প ছিল না ভারতের। কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেলে পানি পেলেন হারমানপ্রীত কৌররা। ৬ উইকেটের জয়ের মাধ্যমে ভারতকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চত করেছে অজি নারী দল।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ভারত সংগ্রহ করে ১৭০ রানের সম্মানজনক স্কোর। দলের পক্ষে হারমনপ্রীত কৌর করেন ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া স্মৃতি মান্ধানা (৩৮) এবং শেফালি ভার্মা (৩৪) ভালো শুরু করলেও বড় সংগ্রহ গড়তে তা যথেষ্ট ছিল না।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই কিছুটা চাপে পড়লেও এলিস পেরি এবং অ্যাশলে গার্ডনারের ব্যাটে জয়ের পথ খুঁজে পায়। পেরি ৩৮ বলে ৫৬ রান করে। আর গার্ডনার ২৯ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়া ১৯ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে ম্যাচ শেষ করে দেয়।
এই পরাজয়ের ফলে ভারতের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে গেছে। অন্যদিকে, এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ফাইনালে উঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
এমএমএম/
