বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের ড্রেসিংরুমে এখন বেশ ফুরফুরে আমেজ। এর মাঝেই এক মজার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নেইমার জুনিয়র। তার ক্যামেরায় ধরা পড়েছেন স্ট্রাইকার ম্যাথিউস কুনহা। ড্রেসিং রুমে বসেই মোবাইলে অনলাইন দাবায় মেতেছেন তিনি।
কুনহার গভীর মনোযোগে দাবা খেলার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নেইমার। বর্তমান বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের সঙ্গে তুলনা করে নেইমার ক্যাপশনে লেখেন, ‘ম্যাগনাস এখন এলাকায়।’
নেইমারের এই রসিকতার জবাব দিতে অবশ্য দেরি করেননি কুনহাও। নেইমারের সেই স্টোরিটি নিজের প্রোফাইলে শেয়া করে এই স্ট্রাইকার বেশ মজার ছলে লেকেন, ‘তুমি তো ভাই আমার ভেতরের সুপ্ত প্রতিভা সবার সামনে ফাঁস করে দিচ্ছো।’
উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে এশিয়ার পরাশক্তি জাপানকে পেয়েছে ব্রাজিল। আজ সোমবার বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান মধ্যকার ম্যাচটি।
এমএমএম/

