World Cup Football Field

বিজ্ঞাপন

হিউস্টনের গ্যালারিতে ‘পেলে’

হিউস্টনের গ্যালারিতে ‘পেলে’

বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে। ২০২৬ বিশ্বকাপ যখন চলছে, তখন তিনি পরলোকে। তবে ব্রাজিল যখন মাঠে নামে, তখন ‘ও রেই’-কে স্মরণ না করে উপায় কী! হিউস্টনে বিশ্বকাপের শেষ ৩২ এ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর গ্যালারিতে জায়গা পেয়েছেন পেলে। 

একমাত্র খেলোয়াড় হিসেব তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার হাত ধরে ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল। তারপর ইতালির পর প্রথম দল হিসেবে ১৯৬২ সালে পরের আসরেও শিরোপা ধরে রাখে তারা। এরপর ১৯৭০ সালে পেলে জেতেন তৃতীয় বিশ্বকাপ ট্রফি। তারপর পরবর্তী প্রজন্মের হাতে আরও দুইবার শিরোপা দেখেছেন। ২০২২ বিশ্বকাপ শেষ হওয়ার ১১ দিন পর ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে ছাড়া প্রথম বিশ্বকাপে স্মরণ করছেন ভক্ত-সমর্থকরা। জাপান ম্যাচের আগে তার ছবি সংবলিত ব্যানার ছিল তাদের হাতে।

২৪ বছরের শিরোপা খরা ঘুচাতে এবার ব্রাজিল বেশ দৃঢ় প্রতিজ্ঞ। জাপানকে হারিয়ে সেই স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পালা। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। টোকিও’র সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৩টি গোল হজম করতে হয়েছিল সেলেসাওদের। ব্রাজিলের বিপক্ষে আগের ১৪ বারের দেখায় সেটিই ছিল জাপানের প্রথম জয়। 

এফএইচএম