বিজ্ঞাপন

বরখাস্ত হলেন নারী বিভাগের নির্বাচক সজল চৌধুরী

বরখাস্ত হলেন নারী বিভাগের নির্বাচক সজল চৌধুরী

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এরমধ্যেই বিসিবির নারী বিভাগ নিয়ে আসলো বড় খবর। নারী উইংয়ের বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরীকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

গেল বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন বয়সভিত্তিক দলের নারী ক্রিকেটাররা। এমনকি বিসিবিতে সরাসরি চিঠিও পাঠিয়েছিলেন তারা। এরপর সজলকে নিয়ে নানান অভিযোগ উঠলেও নিজ দায়িত্বে বহাল ছিলেন তিনি।

এবার বিসিবির নির্বাচিত নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর এসব অভিযোগের প্রেক্ষিতে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে নির্বাচক সজলকে।

মূলত সজলের বিরুদ্ধে নারী ক্রিকেটারদের মানসিকভাবে হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল। এছাড়া অন্যান্য অনিয়মেও যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ফলে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে বিসিবি।

পাশাপাশি একই অভিযোগে নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসএইচ/আইএইচ