বিজ্ঞাপন

৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

জিম্বাবুয়ের দেওয়া ২৭০ রানের বড় লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।

তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের এক উইকেটে ৪০ রান নিয়ে খেলতে নামলেও দ্বিতীয় ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের মাত্র এক রান যোগ করেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর মুমিনুল হকও থিতু হতে পারেননি। ব্লেসিং মুজারাবানির বলে অফস্টাম্পের বাইরে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে ভাঙে তার ইনিংস, ব্যক্তিগত ১৩ রানে থামেন মুমিনুল। তৃতীয় উইকেট হারানোর সময় বাংলাদেশের রান দাঁড়ায় ৪৬।

চাপে থাকা ইনিংসে এরপর কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে তাদের ৬১ রানের জুটি ভেঙে দেন নিউম্যান নিয়ামহুরি। ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। লিড কমিয়ে আনতে এখনও প্রয়োজন আরও ১৫৭ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই এখন বাস্তব হয়ে উঠছে।

এসএইচ/আইএইচ