World Cup Football Field

বিজ্ঞাপন

‘ব্রাজিল হারবে’ ভবিষ্যদ্বাণী করা সেই অর্থনীতিবিদকে নিয়ে নেইমারের ব্যঙ্গ

‘ব্রাজিল হারবে’ ভবিষ্যদ্বাণী করা সেই অর্থনীতিবিদকে নিয়ে নেইমারের ব্যঙ্গ

২০১৪ সালের বিশ্বকাপ থেকে সঠিক ভবিষ্যদ্বাণী করে আসছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমন্ট। চলতি বিশ্বকাপের ব্রাজিল-জাপান ম্যাচ নিয়েও জানান নিজের মন্তব্য। সেখানে তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পিছিয়েই রাখেন। কার্লো আনচেলত্তির শিষ্যরা জাপানিজদের কাছে হেরে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়েও গিয়েছিল জাপান। এক গোল হজম করেই বিরতিতে গিয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু হার মানেননি ভিনিসিয়ুস-মার্টিনেল্লিরা। একের পর এক আক্রমণে ম্যাচের ৫৬তম মিনিটেই সমতায় ফেরে ব্রাজিল। আর যোগ করা সময়ের খেলায় মার্টেনেল্লির করা গোলে জয় নিশ্চিত হয় তাদের।

ব্রাজিলের এই জয়ের মাধ্যমে ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমন্টের। আর এই সুযোগটাই নিয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লেখেন, ‘স্যার, জোয়াকিম ক্লেমন্ট… দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

ক্লেমন্ট তার গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে চলতি বছরের ৯ এপ্রিল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। তিনি তার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যামূলক লেখায় জানান, পর্তুগালকে হারিয়ে এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। দুর্ভাগ্যবশত, মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে ডাচরাও।

এমএমএম/