বিজ্ঞাপন

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে যা বললেন শান্ত

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে যা বললেন শান্ত

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে একবারও ২০০ রান করতে পারেনি টাইগাররা।

মুমিনুল হকের ৬০ রান ছাড়া আর কোনো ফিফটিও নেই। এমন হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সে আফসোস ঝরেছে অধিনায়কের কণ্ঠে। ম্যাচ শেষে  শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। সেখানেই আসলে ম্যাচটা হেরে গেছি। বোলিং ব্যাটিং দুই জায়গার কোনোটিতেই আমরা ভালো করিনি।'

'কন্ডিশন এখানে ভিন্ন ছিল। তবে আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে নিয়েই আপনাকে খেলতে হবে। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। (মূল পেসারদের না থাকা) প্ল্যানেরই অংশ ছিল এগুলো। জিম্বাবুয়ের পেসাররা অনেক ভালো বল করেছে। ব্যাটিংয়ে প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, প্ল্যান কাজে লাগাতে পারিনি আমরা।’-যোগ করেন তিনি।

সামনে সাদা বলের সিরিজ নিয়ে শান্ত জানান, ‘সাদা বলে ৪-৫ সিরিজে আমরা ভালো খেলছি, জিতেছিও। ছেলেরা উজ্জীবিত আছে। আশা করি সাদা বলের সিরিজে আমরা ভালো করতে পারব।’

এসএইচ/এইচজেএস