World Cup Football Field

বিজ্ঞাপন

শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল

শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে ব্রাজিলের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। ২৯ মিনিটে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে তারা। প্রতিপক্ষ কে হবে, তা জানার অপেক্ষায় ছিল সেলেসাওরা। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে চূড়ান্ত হলো তাদের সামনে কে।

শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় নরওয়ে ও আইভরি কোস্ট ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়। আগামী ‍৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তাদের বিপক্ষে খেলবে নরওয়ে।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা ভালো নয়। চার ম্যাচে এই ইউরোপিয়ান দলকে একবারও হারাতে পারেনি তারা: দুটি হার ও দুটি ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল। বেবেতো ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন। তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল নরওয়েজিয়ানদের হয়ে গোল পান।

নরওয়ে বিশ্বকাপে জেতার পাশাপাশি ব্রাজিলকে আরেকবার হারিয়েছে প্রীতি ম্যাচে। অন্য দুটি ড্রও প্রীতি ম্যাচে হয়েছিল। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নরওয়ের আরেকটি জয় ১৯৯৭ সালের ৩০ মে ৪-২ গোলে। শেষবার তারা মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এফএইচএম