World Cup Football Field

বিজ্ঞাপন

ফ্রান্সকে থামাতে ব্যর্থ সুইডেনের কোচ বললেন, ‘তাদের কোয়ালিটি বেশি’

ফ্রান্সকে থামাতে ব্যর্থ সুইডেনের কোচ বললেন, ‘তাদের কোয়ালিটি বেশি’

প্লে-অফ খেলে একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপে এসেছে সুইডেন। রাউন্ড অব ৩২ এ তাদের বিশ্বকাপ যাত্রা শেষ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে সুইডিশরা স্টোকহোমের পথে। 

ম্যাচ হারের পর সুইডেনের ইংলিশ কোচ গ্রাহাম পটারের খুব সহজ সরল স্বীকারোক্তি, ‘ফ্রান্স খুবই শক্তিশালী দল। তাদের খেলোয়াড়দের সিভি দেখেন। তাদের কোয়ালিটি অনেক বেশি। বিশ্বকাপে চার ম্যাচে আমার খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

এমবাপে জোড়া গোল করে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন। অন্য সবার চেয়ে এমবাপে অবশ্যই আলাদা। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে সুইডেনের কোচ বলেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। যেকোনো সময় খেলার গতি-প্রকৃতি বদলানোর সামর্থ্য রাখেন। অসম্ভব গতি, পাওয়ার ও স্কিল।’

এমবাপের ফ্রান্সকে আটকানোর চেষ্টা করেও পারেনি সুইডেন। ৩-০ গোলের স্বাভাবিক জয় পেয়েছে। প্রতিপক্ষকে ঠেকানোর কৌশল নিয়ে সুইডেনের কোচ বলেন, ‘অবশ্যই আমাদের ডিফেন্সের কৌশল ছিল। তবে তাদের কোয়ালিটি এত বেশি যে সেটা সম্ভব হয়নি।’

Image

গতকাল জার্মানি ও নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। ফ্রান্স আজকের ম্যাচে ভালো শুরু করলেও প্রথম দিকে দুটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। আরেকটি গোল অফসাইডে বাতিল হয়। তখন অন্য রকম কিছু মনে হয়েছিল কি না এমন প্রশ্নের উত্তরে সুইডেন কোচের জবাব, ‘সবগুলো পোস্টে লাগলে ভালো হতো। প্রথমার্ধে আমরা চেষ্টা করেছি, গোলের সুযোগও পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে সেভাবে খেলা হয়নি।’

এজেড/এএইচএস