World Cup Football Field

বিজ্ঞাপন

টাইব্রেকারে শট নিতে চাননি জার্মানির চার ফুটবলার

টাইব্রেকারে শট নিতে চাননি জার্মানির চার ফুটবলার

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও গোলের খেলা ফুটবলে নির্ধারিত ৯০ কিংবা অতিরিক্ত ৩০ মিনিটে জয় পায়নি জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে উঠার লড়াইটি গড়ায় টাইব্রেকারো। ভাগ্যের খেলায় হেরে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানদের হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে যায় লাতিন আমেরিকার দলটি।

টাইব্রেকার ভাগ্যে হারারের কষ্টের চেয়ে বড় লজ্জা এখন তাড়া করে বেড়াচ্ছে জার্মান ফুটবলকে। চরম মুহূর্তে দলের চার-চারজন ফুটবলার পেনাল্টি শট নিতে অস্বীকৃতি জানানোর মতো এক নজিরবিহীন কেলেঙ্কারি ফাঁস করেছে জার্মান গণমাধ্যম ‘বিল্ড’। শেষ পর্যন্ত ক্যারিয়ারে কখনও পেনাল্টি না নেওয়া ডিফেন্ডার জোনাথন তাহ্-কে শট নিতে বাধ্য করা হয় এবং তার মিসেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। প্রথম ৫টি করে শট শেষে যখন স্কোরলাইন ৩-৩ সমতায়, তখন শুরু হয় সাডেন ডেথ (ষষ্ঠ পেনাল্টি)।

জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চরম মুহূর্তে পেনাল্টি নিতে ভয় পাচ্ছিলেন দলের চার খেলোয়াড়- লিওন গোরেটস্কা, ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক শিয়াও। তারা পরিষ্কার জানিয়ে দেন, এই মুহূর্তে স্পট কিক নেবেন না তারা।

সবচেয়ে অবাক করা কাণ্ড ঘটিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা লিওন গোরেটস্কা। দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে পেনাল্টি নেওয়ার জন্য অধিনায়ক জশুয়া কিমিচ দুই দুইবার অনুরোধ করলেও তিনি সাফ না করে দেন।

ফলে বাকি ছিলেন কেবল দুজন। এদের একজন ডিফেন্ডার জোনাথন তাহ, অন্যজন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।

সিনিয়রদের এমন আচরণের মুখে এগিয়ে আসেন ডিফেন্ডার জোনাথন তাহ। নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারে এর আগে কোনোদিন পেনাল্টি শট না নেওয়া এই ফুটবলার গোলপোস্টের উপর দিয়ে বল মারেন। তাতেই হেরে যায় জার্মানি।

এমএমএম/