World Cup Football Field

বিজ্ঞাপন

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু ব্রাজিল নয়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং তিনবারের শিরোপাজয়ী আর্জেন্টিনাও নরডিক এই দেশটির বিপক্ষে কখনো জিততে পারেনি।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলের বিপক্ষেই অপরাজেয় থাকার এক অবিশ্বাস্য ও একক কীর্তি রয়েছে আর্লিং হালান্ডের নরওয়ের।

ব্রাজিলের বিপক্ষে নরওয়ে খেলেছে মোট চারটি ম্যাচ। যেখানে দুটিতে জিতেছে নরওয়ে, অন্য ম্যাচ দুটি হয়েছে ড্র। আলবিসেলেস্তেদের বিপক্ষে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ২টি ম্যাচ খেলেছে নরওয়ে, আর দুটিতেই আর্জেন্টিনাকে মাঠ থেকে খালি হাতে ফিরিয়েছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয়ের রেকর্ড শতভাগ।

দিয়েগো ম্যারাডোনা যখন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হবেন, তার ঠিক আগে মে মাসে ওসলোতে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল নরওয়ে। সে ম্যাচে ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল তারা।

এরপর ২০০৭ সালের আগস্টে ওসলোতেই আবারও মুখোমুখি হয় দুই দল। সেবার আর্জেন্টিনার একাদশে ছিলেন লিওনেল মেসি। তাতেও কোনো লাভ হয়নি। শক্তিশালী আর্জেন্টিনাকে সেবার ২-১ ব্যবধানে স্তব্ধ করে দেয় নরওয়ে।

এমএমএম/