বিজ্ঞাপন

১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমে গোল হজম করে কখনও জেতেনি ইংল্যান্ড

১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমে গোল হজম করে কখনও জেতেনি ইংল্যান্ড

শেষ ষোলোতে জায়গা করে নিতে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড এবং প্রথমবার খেলতে এসেই চমকে দেওয়া ডিআর কঙ্গো। আর মাঠে নেমেই আরও একবার চমক দেখালো আফ্রিকান দলটি। ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডে জালে গোল দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

এক গোলে পিছিয়ে পড়েই যেন ঝামেলায় পড়েছে ইংলিশরা। ইতিহাস এখন তাদের বিপক্ষেই কথা বলছে। ১৯৯৬ সালে শেষবার বিশ্বকাপে প্রথমে গোল হজম করেও জিতেছিল থ্রি লায়ন্সরা। সেই ঘটনা টুর্নামেন্টের ফাইনালে। জার্মানির বিপক্ষে প্রথমে গোল হজম করেছিল তারা। অবশ্য শেষ পর্যন্ত তারা জিতেছিল ৪-২ গোল ব্যবধানে।

এরপর একে এক কেটে গেছে ৬০ বছর। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করার পর আর জিততে পারেনি ইংল্যান্ড।

শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলবোদ্ধাদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিল কঙ্গো।

ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কঙ্গোর তারকা ফুটবলার ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাম দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে জালে বল জড়ান এই ফরোয়ার্ড।  

এমএমএম/

 

বিজ্ঞাপন