World Cup Football Field

বিজ্ঞাপন

গোল উৎসবের পর এই বিশ্বকাপে হারতে হারতেও জেতার রেকর্ড

গোল উৎসবের পর এই বিশ্বকাপে হারতে হারতেও জেতার রেকর্ড

বিশ্বকাপে আরেকটি রেকর্ড হলো। ইতোমধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলেছে চলতি আসর। এবার টুর্নামেন্টে হয়ে গেল হারতে হারতে ঘুরে দাঁড়িয়ে জেতার রেকর্ডও!

এর মধ্যে বুধবারই দুটি প্রত্যাবর্তনের গল্প লেখা হয়েছে। গতকাল ডিআর কঙ্গোর কাছে পিছিয়ে পড়েও দুই গোলে জিতেছে ইংল্যান্ড। হ্যারি কেইন করেন জোড়া গোল। তারপর রাতেই সেনেগালের কাছে দুই গোলে পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে তিন মিনিটে দুই গোলে সমতা ফেরায় বেলজিয়াম, তারপর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে তাদের জয়। তাতেই ভেঙে গেছে এক আসরে সবচেয়ে বেশি প্রত্যাবর্তনের রেকর্ড।

এর আগে এই রেকর্ড হয়েছিল ২০০২ সালে। ৯ ম্যাচে পিছিয়ে পড়েও সেবার দলগুলো জিতেছিল। ব্রাজিল জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতে সেই রেকর্ড ছোঁয়। ইংল্যান্ড জিতে সেই রেকর্ড ভেঙে ফেলে এবং বেলজিয়াম সেই সংখ্যা নেয় ১১ তে।

এই আসরে চেক রিপাবলিকের কাছে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে দক্ষিণ কোরিয়া। হাইতি প্রথম গোল করলেও মরক্কো জেতে ৪-২ ব্যবধানে। আইভরি কোস্ট এগিয়ে গেলেও ২-১ ব্যবধানে জার্মানির কাছে হারে। নিউজিল্যান্ড প্রথম গোল দিয়েছিল, কিন্তু মিসর জেতে ৩-১ গোলে। জর্ডানের কাছে পিছিয়ে পড়েও আলজেরিয়া ২-১ এ জেতে। জার্মানরা লিড নিলেও ইকুয়েডর ২-১ গোলে তাদের হারায়। যুক্তরাষ্ট্র প্রথম গোল করলেও ৩-২ গোলে হারে তুরস্কের কাছে। উজবেকিস্তান পিছিয়ে পড়লেও ৩-১ গোলে জেতে ডিআর কঙ্গো। তারপর ব্রাজিল, ইংল্যান্ড ও সবশেষ বেলজিয়াম ঘুরে দাঁড়িয়ে জেতে।

এফএইচএম