World Cup Football Field

বিজ্ঞাপন

বিনা পয়সায় ফেরি ভ্রমণ

বিনা পয়সায় ফেরি ভ্রমণ

বিশ্বের অন্যতম শীর্ষ শহর নিউইয়র্ক। দৈনন্দিন জীবনে নিউইয়র্কে চলাফেরায় অনেক ব্যয়। বিশেষত বাস-ট্রেনে উঠলেই গুনতে হয় ডলার। সেখানে একটু ব্যতিক্রম একটি ফেরি। যেটাতে চড়তে কোনো পয়সা লাগে না। 

নিউইয়র্ক শহর হাডসন নদীর তীরে। স্টাটেন আইল্যান্ড যেতে নিউইয়র্ক থেকে নদী পাড়ি দিতে হয়। এপার থেকে ওপারে ফেরিতে পারাপার হতে মিনিট বিশেক লাগে। এজন্য এক সেন্টও খরচ করতে হয় না। যেখানে প্রতি পদে পদে ব্যয়, সেখানে ফ্রি-তে ফেরি ভ্রমণ বেশ চমকপ্রদই। 

No description available.

দৈনন্দিন ও পেশাগত কাজে মানুষ ফেরিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। আবার অনেকে অবসর কাটাতে কিংবা ঘুরতে ফেরি ভ্রমণ করেন। সুবিশাল ফেরি। কয়েকশ লোক একসঙ্গে যাতায়াত করতে পারেন। ভেতরে সুন্দর বেঞ্চে বসার ব্যবস্থা, আবার বাইরেও চারদিকে রয়েছে চেয়ার। 

No description available.

নদী বেশ বড় ও গভীর। তাই অনেক লাইফ জ্যাকেট সংরক্ষিত রয়েছে নির্দিষ্ট স্থানে। ভোর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলে ফেরি চলাচল। প্রায় প্রতিটি ফেরিই থাকে যাত্রীতে পরিপূর্ণ। ফেরিতে উঠার আগে মোটামুটি বেশ বড় লাইন থাকে। মিনিট দুই তিন মিনিটের মধ্যেই সেই লাইন শেষ হয়। এক ফেরি মিস করলে আরেক ফেরির জন্য মিনিট পনেরো অপেক্ষা করতে হয়। 

No description available.

এই ফেরিতে বসে বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টি দেখা যায় খানিকটা দূর থেকে। স্টাটেন আইল্যান্ডের ফেরি স্ট্যাচু অব লিবার্টির কাছে যায় না। সেটার জন্য আলাদা ফেরি ব্যবহার করতে হয়। ওই ফেরি আবার ফ্রি নয়। সেখানে পাঁচ ডলারের মতো ব্যয় হয় আসা যাওয়ায়। 

এজেড/এফএইচএম