World Cup Football Field

বিজ্ঞাপন

পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় পর্তুগাল। ৬০ মিনিটে মনে হয়েছিল সমতা ফিরিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দারুণ এক ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে উদযাপনও শুরু করেছিলেন তিনি। কিন্তু লাইন্সম্যানের উঁচু করা পতাকা সেই আনন্দ মাটি করে দেয়। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।

তবে রোনালদোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বক্সের ভেতরে ফাউলের ঘটনায় পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে কোনো ভুল করেননি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ম্যাচে ১–১ সমতা ফেরান তিনি।

এর আগে প্রথামার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি করে ক্রোয়েশিয়া। ৪৮ মিনিটেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মাতেও কোভাচিচ। বক্সের ভেতরে প্রতিপক্ষের চাপ সামলে নেওয়া তাঁর নিচু শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে সাইড নেটে আঘাত হানে। মুহূর্তের জন্য উল্লাসে ফেটে পড়েছিলেন ক্রোয়েশিয়ার সমর্থকেরা, কিন্তু গোলের বাঁশি আর বাজেনি।

তবে পাঁচ মিনিট পর আর অপেক্ষা করতে হয়নি। দ্রুত নেওয়া একটি থ্রো-ইন থেকে আক্রমণ গড়ে তোলে ক্রোয়েশিয়া। ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে যান ইভান পেরিসিচ। অভিজ্ঞ এই উইঙ্গার বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে, এগিয়ে দেন দলকে।

এইচজেএস