ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে মতামত তুলে ধরেছেন কার্লো আনচেলত্তি। ফোলহা দে এস. পাওলো-কে সাক্ষাৎকার দেন ৬৭ বছর বয়সী ইতালিয়ান। সেখানে জাপানের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন। এছাড়া নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়ে এবং নেইমার প্রসঙ্গেও নিজের অভিমত ব্যক্ত করেছেন।
প্রথমবার কোনো জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়া আনচেলত্তি বললেন, ‘আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে তারা কী বলতো? কী হতো যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লি না আসতো? সেটা কার দোষ হতো, আপনার মতে? আমার, ঠিক না? আমি সেটা খুব ভালোভাবে বুঝি এবং এ কারণে আমি অনেক ভারসাম্য রাখতে চাই। এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’
/i.s3.glbimg.com/v1/AUTH_da025474c0c44edd99332dddb09cabe8/internal_photos/bs/2026/3/n/6fCUlPQimzl3sNq5ajzQ/115418601-brazils-italian-head-coach-carlo-ancelotti-talks-to-his-forward-10-neymar-during-the-202.jpg)
নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে তার কথা, আরেকটি কঠিন ম্যাচ ব্রাজিলের জন্য অপেক্ষা করছে। স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্বের ‘অন্যতম সেরা খেলোয়াড়’ বলছেন তিনি এবং ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে আশাবাদী এই কোচ।
‘বিশ্বকাপের এই পর্যায়ে এসে, সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে অনেক ব্যাপার আসে, শুধু কৌশলগত আর প্রযুক্তিগত ব্যাপার নয়, মানসিক ব্যাপারও জড়িত থাকে। নরওয়ে ভালো দল, অনেক ভালো খেলোয়াড়। হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এটা সবসময় কঠিন। কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা ভালো খেলতে পারব,’ বললেন কোচ।
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানো এবং অতিরিক্ত সময়ের জন্য বেঞ্চে রেখে দেওয়া প্রসঙ্গে কথা বললেন আনচেলত্তি, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে খেলতে পারে। সে কতক্ষণ খেলতে পারবে, কেউ জানে না। খেলার সময়, ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি বুঝব যে, তাকে দলের প্রয়োজন, তখন আমি তাকে রাখব।’
/i.s3.glbimg.com/v1/AUTH_da025474c0c44edd99332dddb09cabe8/internal_photos/bs/2026/E/9/P28i0sTNS43OZb9x7oXQ/115285774-brazils-forward-07-vinicius-junior-talks-to-italian-head-coach-carlo-ancelotti-durin.jpg)
কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না প্রশ্নে আনচেলত্তির বললেন, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।’ বেঞ্চে বসে থাকার কারণে যে নেইমার অখুশি তা স্বীকার করলেন ইতালিয়ান কোচ, ‘সে খুশি নয় কিন্তু ভালো আচরণ করছে। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে খুব শ্রদ্ধাশীল, দয়ালু এবং সতীর্থদের কাছে সে প্রিয় একজন। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কারণ তার সামর্থ্য আছে এবং সে খুব বিনয়ী। আমি তার সঙ্গে খুব খুশি। আর অবশ্যই সে খেলতে চায়, যেমনটা সবসময় চেয়েছে। সে কখনো বলবে না যে ‘আমি খেলতে চাই।’ কিন্তু এটা পরিষ্কার। এবং ইতিবাচক। একজন খেলোয়াড় কখনো বেঞ্চে বসে থেকে খুশি হতে পারে না।’
নেইমারের অনুপস্থিতি বর্তমানে ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র তারকা কি না জানতে চাইলে সোজাসাপ্টা উত্তর দেন আনচেলত্তি, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন। কিন্তু এখানে, জাতীয় দলে, আমরা একজন তারকা খেলোয়াড়কে চাই না। আমরা চাই উচ্চ পর্যায়ের খেলোয়াড়, যে দলকে সাহায্য করতে পারবে।’
এফএইচএম

