বিজ্ঞাপন

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে কোচ মাহমুদউল্লাহ-ইমরুল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে কোচ মাহমুদউল্লাহ-ইমরুল

বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা চলছে পুরোদমে। পিছিয়ে নেই দেশের অন্য বিভাগও। চলতি মাসে ইমার্জিং দল খেলতে যাবে দক্ষিণ আফ্রিকাতে। এরপর আগামী আগস্ট মাসের ১৫ তারিখ ‘এ’ দল খেলতে যাবে অস্ট্রেলিয়াতে।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ আগস্ট, শেষ ৩০ আগস্ট। আর এই সিরিজের জন্য ইতোমধ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এই সিরিজে প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। তবে চমকের নাম মাহমুদউল্লাহ রিয়াদ।

আগেই জানা গিয়েছিল মেন্টর হিসেবে বিভিন্ন বিভাগে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। তবে এবার জানা গেল কোচিংয়েও দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত সিরিজে ‘এ’ দলের ব্যাটিং কোচ হচ্ছেন তিনি। আর সহকারী কোচ হয়ে কাজ করবেন ইমরুল কায়েস।

এসএইচ/এফএইচএম