রাউন্ড অব বত্রিশের ম্যাচে নানা নাটকীয়তার পর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের পার করতে হবে স্পেন বাধা। তবে সামনে যত বাধাই আসুক না কেন, এবার শিরোপা জিততে চান বলে জানিয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রয়াত দিয়েগো জোটার জন্যই জিততে চায় তারা।
ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার রোনালদোর। ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা বাকি নেই, যেটা তিনি জেতেননি। জাতীয় দলের হয়ে শিরোপা হয়েছে উফেয়া নেশন্স লিগেও। কিন্তু এখনও অধরাই রয়ে গেছে ফিফা বিশ্বকাপের ট্রফিটি।
অধরা শিরোপা জয়ের জন্য এখনও মাঠে লড়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটা খেলার পক্ষে কথা না বললেও তিনি যেন এক হার না মানা যোদ্ধা। আর দলে এমন এক যোদ্ধা আছেন বলেই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে দলের অন্যান্য ফুটবলারও।
১৯৬৬ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনাল খেলে পর্তুগিজরা। ফাইনালে না উঠতে পারলেও সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তৃতীয় হয়েছিল তারা। ২০০৬ সালেও সেরা চারে জায়গা করে নেয় পর্তুগাল। কিন্তু সেবারও শিরোপা তো দূরের কথা, ফাইনালেও উঠা হয়নি তাদের।
তবে এবার অতীতের সব ব্যর্থ ভুলে শিরোপা জিততে চাই পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচ শেষে দলীয় মিডফিল্ডার ভিতিনহা বলেন, ‘আমরা পর্তুগালবাসীর জন্য, আমাদের পরিবারের জন্য এবং দিয়েগো জোতার জন্য জিততে চাই। আর অবশ্যই আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও জিততে চাই।’
এমএমএম/

