মাঠে লিওনেল মেসির আর্জেন্টিনা যখন কেপ ভার্দে বধ করার ছক কষছে, ঠিক তখন মাঠের বাইরে এক অতিপ্রাকৃতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছেন দেশটির সমর্থকরা। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং আর্জেন্টিনার বিখ্যাত কুসংস্কারবিরোধী অস্ত্র—‘আনুলো মুফা’ (Anulo Mufa)!
সবকিছুর শুরু ঘানার এক আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বোনসামের একটি ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে আফ্রিকার ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দে। শুধু তাই নয়, বোনসাম হুঙ্কার দিয়ে বলেছেন, ‘আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি কেপ ভার্দের পক্ষে কাজ করবে।’
— Riquelmista™ (@ElCerebr0) July 2, 2026
ফুটবল নিয়ে এর আগেও এমন অদ্ভুত সব ভবিষ্যৎবাণী করা এই ওঝার বার্তাটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন সমর্থকদের নজরে আসে।
ঘানার ওঝার এই ‘অভিশাপ’ বা নেতিবাচক ভবিষ্যৎবাণী ছড়ানোর পর থেকেই হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে ‘আনুলো মুফা’ লেখা শুরু করেছেন।
— Javi Junior (@javieroyenes) July 3, 2026
আর্জেন্টিনা ও উরুগুয়ের স্থানীয় ফুটবল সংস্কৃতিতে ‘মুফা’ শব্দের অর্থ হলো অপয়া, দুর্ভাগ্যের প্রতীক বা কুফা। আর ‘আনুলো মুফা’র অর্থ হচ্ছে, ‘আমি এই কুফা বা অপয়া বার্তাটি বাতিল ঘোষণা করছি’।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের যাত্রায় এই ‘আনুলো মুফা’ ট্রেন্ডটি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে সময় প্রতিপক্ষের যে কোনো বড় দাবি বা নেতিবাচক ভবিষ্যৎবাণী এলেই সমর্থকেরা এই শব্দবন্ধটি ব্যবহার করে তা ‘বাতিল’ করে দিতেন। এবার কেপ ভার্দে ম্যাচের আগেও সেই একই টোটকা ব্যবহার করছেন সমর্থকরা।
এফআই

