World Cup Football Field

বিজ্ঞাপন

এক গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা

এক গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা

দারুণ এক ফিনিশিংয়ে নিজের গোল-অভিযান অব্যাহত রেখেছেন লিওনেল মেসি। তার ২৮ মিনিটে দেওয়া গোলে কেপ ভার্দের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। বল দখলে অনেক পিছিয়ে থাকলেও বিরতির আগে বিশ্বচ্যাম্পিয়নদের খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি বিশ্বকাপের নকআউটে ক্ষুদ্রতম দেশটি। তবে মেসিই পার্থক্য গড়ে দিলেন।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকে ইতিবাচক ছিল কেপ ভার্দে। হাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত তারা মেসি-লাউতারোদের বড় কোনো সুযোগ করতে দেয়নি। একইভাবে নিজেরাও আক্রমণের চেষ্টা করেছে। যদিও তাদের সেসব আক্রমণ গোলের জন্য যথেষ্ট ছিল না। হাইড্রেশন ব্রেক থেকে ফিরে মায়ামির হার্ড রক স্টেডিয়াম ভর্তি আকাশী-সাদা সমর্থকদের উল্লাসে ভাসান মেসি।

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির গোল, লিড নিলো আর্জেন্টিনা

২৮তম মিনিটে প্রায় নিজেদের অর্ধ থেকে নিখুঁত এক পাস বাড়িয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। মেসির দৌড়ে যাওয়ার লাইনেই ছিল সেই বল। যা নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর ৭ গজ দূরত্ব থেকে শট নেন তিনি। সেই জোরালো শট কেপ ভার্দে গোলরক্ষক দোসিমার দিয়াজ ভোজিনহার ঠেকানোর সাধ্য ছিল না।

এর আগে বিশ্বকাপে ধারাবাহিকভাবে সর্বোচ্চ সপ্তম ম্যাচে গোলের বিশ্বরেকর্ড গড়েছিলেন মেসি। এবার অষ্টম ম্যাচেও গোল পেলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে মেসি ২০-এ নিয়ে গেলেন। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে তুঙ্গে থাকা ফর্ম দিয়ে প্রতিপক্ষকে ক্ষত-বিক্ষত করে চলছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

বিরতির আগে এনজো ফার্নান্দেজের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো একটি শট ঠেকিয়েছেন ভোজিনহা। ফলে আর্জেন্টিনা ১-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে। এ সময়ের ভেতর ৬২ শতাংশ বলের দখল রেখে আলবিসেলেস্তেরা ৪টি শট নেয়, এর মধ্যে ৩টিই লক্ষ্যে ছিল। বিপরীতে কেপ ভার্দে একটি শট নিলেও সেটি লক্ষ্যে ছিল না। 

এএইচএস