World Cup Football Field

বিজ্ঞাপন

লিসান্দ্রোর গোলে ৯১ মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা

লিসান্দ্রোর গোলে ৯১ মিনিটে এগিয়ে গেল আর্জেন্টিনা

২৮ মিনিটে লিওনেল মেসি লিড এনে দেওয়ার পর আর্জেন্টিনা গোল হজম করে ৫৯ মিনিটে। বাকি সময়ে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গোল করতে পারেনি। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার প্রথম মিনিটেই আর্জেন্টিনাকে আবারও লিডে ফেরালেন লিসান্দ্রো মার্টিনেজ।

আলবিসেলেস্তেদের প্রথম গোলেও বলের যোগান দিয়েছিলেন লিসান্দ্রো। নিজেদের রক্ষণ থেকে তিনি নিঁখুত পাস দিয়েছিলেন। দল যখন লিড পেতে মরিয়া ছিল, আবারও দৃশ্যপটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সেন্টারব্যাক। ৯১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল আরেকজনের স্পর্শ পেয়ে একপাশে ফাঁকায় থাকা লিসান্দ্রো পেয়ে যান। হয়তো ধারণা ছিল তিনি ক্রস করবেন, কিন্তু তা না করে দুরূহ কোণ থেকে জোরালো শটে ভোজিনহাকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন।

অবশ্য এর আগপর্যন্ত হালে পানি ছিল না আর্জেন্টিনার। তাদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে কেপ ভার্দের রক্ষণে। মেসির দুটি ফ্রি-কিক এবং একটি ওয়ান-অন-ওয়ান আক্রমণ ঠেকিয়ে দেন ভোজিনহা। তার বীরত্বেই ম্যাচ ৯০ মিনিট থেকে ১২০ মিনিটে গিয়ে গড়ায়।

এএইচএস