World Cup Football Field

বিজ্ঞাপন

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ভিডিও দেখেন ব্রাজিলের ফুটবলাররাও

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ভিডিও দেখেন ব্রাজিলের ফুটবলাররাও

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের ঘণ্টা দেড়েক পর ব্রাজিলের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। ম্যাচের আগের দিন মিডিয়ার সামনে সাধারণত প্রধান কোচই আসেন। তবে ব্রাজিল শুরুতে পাঠায় ব্রুনো গিমারায়েস। 

ব্রাজিলিয়ান সাংবাদিকদের করা ম্যাচ নিয়ে নানা প্রশ্নে গিমারায়েস পর্তুগিজ ভাষায় উত্তর দিচ্ছিলেন। কয়েকটি প্রশ্নের পর একজন জিজ্ঞেস করলেন, ‘ব্রাজিল ফুটবল নিয়ে অনেক আবেগ, আপনাদের ম্যাচ ঘিরে।’ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রাজিলিয়ান তারকা নিজেই বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনেছেন, ‘আমাদের জয়ে ব্রাজিলে অনেক আনন্দ হয় এবং বাংলাদেশেও অনেক উন্মাদনা হয়েছে।’

dhakapost

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন স্বয়ং ব্রাজিলিয়ান ফুটবলার। প্রেস কনফারেন্স কক্ষে এই প্রতিবেদকই একমাত্র বাংলাদেশি সাংবাদিক। কয়েকবার প্রশ্ন করার চেষ্টা করে অবশেষে ব্রাজিলিয়ান মিডিয়া অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। গিমারায়েসের কাছে এই প্রতিবেদকের প্রশ্ন ছিল, ‘আপনি ইতোমধ্যে বলেছেন বাংলাদেশে ব্রাজিলের জয় উপলক্ষ্যে অনেক উন্মাদনা। বাংলাদেশে ব্রাজিলের অনেক সমর্থক। বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশে এবং ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা নিয়ে একটু বিস্তারিত বলবেন?’

ইংরেজিতে করা প্রশ্ন ফিফা অনুবাদ অ্যাপের মাধ্যমে ব্রুনোর কাছে পর্তুগিজ ভাষায় পৌঁছায়। সেলেসাও মিডফিল্ডার সেটার উত্তর দেন পর্তুগিজ ভাষায়। অ্যাপের মাধ্যমে ইংরেজিতে পাওয়া সেই উত্তরের বাংলা অনুবাদ করলে দাঁড়ায় এরকম, ‘বাংলাদেশে ব্রাজিলের অনেক সমর্থক রয়েছে। তারা আমাদের ভালোবাসে। আমরা বাংলাদেশে ব্রাজিলের সমর্থকদের ভিডিও দেখেছি।’

বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলে না, এমনকি মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ খেলেছে সেই ১৯৮০ সালে একবার। বিশ্বকাপের সময় প্রতিবারই বাংলাদেশ আলোচনায় আসে। ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দেশ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা উন্মাদনায় মাতেন। যা নিয়ে আলোচনা হয় বিশ্বজুড়ে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থনের কথাও এভাবে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলেন। এবার ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনোও নিজ থেকে বাংলাদেশের প্রসঙ্গ আনলেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও মাঝেমধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের অংশ হয়ে উঠছে।

এজেড/এএইচএস