World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ ম্যাচ অনলাইনে যেখানে দেখবেন

ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ ম্যাচ অনলাইনে যেখানে দেখবেন

ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ আজ দিবাগত রাতে। নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তারা নরওয়ের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ২টায় তারা ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষে লড়বে।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচটি অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-Norway live watch)।

বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। 

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

এফএইচএম