World Cup Football Field

বিজ্ঞাপন

মেক্সিকোর সব খেলোয়াড়কে বিলাসবহুল ঘড়ি উপহার, বিপত্তি বাধাল ফিফা

মেক্সিকোর সব খেলোয়াড়কে বিলাসবহুল ঘড়ি উপহার, বিপত্তি বাধাল ফিফা

বিশ্বকাপের কোয়ার্টার ওঠার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি নিজেদের মাঠে শেষ ষোলোর লড়াইয়ে নামবে। তার আগে মেক্সিকোর সকল খেলোয়াড় ও কোচিং স্টাফকে বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন এক মার্কিন ইউটিউবার। কিন্তু ফিফার নিয়মের কারণে তাদের সেই উপহার ফেরত দিতে হয়েছে।

মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা স্টিভউইলডুইট, যার প্রকৃত নাম স্টিফেন দেলেওনার্দিস। তার দাবি– মেক্সিকো দলের প্রতিটি খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য মোট ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করে রোলেক্স ঘড়ি কিনেছেন। গত সোমবার ইকুয়েডরের বিপক্ষে শেষ ৩২–এর ম্যাচের আগেরদিন মেক্সিকো দলের সঙ্গে সাক্ষাৎ করে খেলোয়াড়দের হাতে ওই ঘড়িগুলো তুলে দেন তিনি।

তবে ফিফার নীতিমালায় উপহার দেওয়া ও গ্রহণের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে। বিধির ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কেবল প্রতীকী বা সামান্য মূল্যের উপহারই দেওয়া বা গ্রহণ করা যেতে পারে। ফলে মেক্সিকোর খেলোয়াড়-কোচদের দেওয়া সেই উপহার ফেরত পেয়েছেন স্টিফেন দেলেওনার্দিস।

মেক্সিকো দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, খেলোয়াড়রা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঘড়িগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্টিভউইলডুইট নিজ উদ্যোগেই এই উপহার দিয়েছিলেন বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে।

dhakapost

মেক্সিকোর লক্ষ্য ১৯৮৬ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যে তারা আগামীকাল (সোমবার) ভোর ৬টায় ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের মোকাবিলা করবে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এএইচএস