World Cup Football Field

বিজ্ঞাপন

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে মাঠে পারফর্ম করছে দুই দল। কিন্তু তীব্র গরম তাদের জন্য অদৃশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গরমের কারণে কাহিল হয়ে পড়েছিল তারা। তবে শেষ ষোলোর ম্যাচে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।

আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে মিশর ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটা সহজ হবে না সত্যি। কিন্তু স্টেডিয়ামের কন্ডিশনের কারণে কেপ ভার্দে ম্যাচের চেয়ে কম শারীরিক খাটুনি হবে তাদের।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম এই ম্যাচের ভেন্যু। এই স্টেডিয়ামে এয়ার কন্ডিশন্ড। তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না। ডালাসে অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচের মতো এই ভেন্যুতেও ছাদ খোলা-বন্ধের ব্যবস্থা আছে। তাছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনে তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। যা ভোগান্তিতে ফেলবে না তাদের।

উল্লেখ্য কেপ ভার্দে ম্যাচে আর্দ্রতা ও গরমের কারণে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে পড়েন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ বেশি ভুগেছেন। এমন পরিস্থিতিতে আটলান্টার আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে।

এফএইচএম