World Cup Football Field

বিজ্ঞাপন

বালোগানের লাল কার্ড স্থগিত, ফিফাকে ধুয়ে দিলো উয়েফা

বালোগানের লাল কার্ড স্থগিত, ফিফাকে ধুয়ে দিলো উয়েফা

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড পেয়েছিলেন। বসনিয়া-হার্জেগোভিনাকে হারানোর পর আমেরিকানরা শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামীকাল এই ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। তবে লাল কার্ড পেলেও তা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের লাল কার্ড স্থগিত করেছে ফুটবলের শীর্ষ সংস্থা। এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে উয়েফা, ‘আমরা এই ধরনের এক নজিরবিহীন, অবিশ্বাস্য ও অযৌক্তিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করছি।’

ইউরোপ ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ‘লাল কার্ড পাওয়ার পর খেলোয়াড় ফোলারিন বালোগানের উপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি এক বছরের জন্য স্থগিত রাখার যে সিদ্ধান্ত গতকাল নেওয়া হয়েছে, তা সব সীমা অতিক্রম করেছে।’

গত ১ জুলাই শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়েছিলেন ফোলারিন বালোগান। লাল কার্ডের ঘটনাটি ঘটে ম্যাচের ৬১তম মিনিটের মাথায়। বল নিজের নিয়ন্ত্রণে নিতে যান বসনিয়ার মুহারেমোভিচ ও যুক্তরাষ্ট্রের বালোগান। বল নিয়ে সামনেই এগিয়ে যাচ্ছিলেন মুহারেমোভিচ। ওই সময় পেছন থেকে বসনিয়ার ফুটবলারের ডান পায়ে বাজেভাবে ট্যাকল করেন বালোগান। রেফারি সম্ভাব্য লাল কার্ড দেখার জন্য ভিএআরের শরণাপন্ন হন। ৬৪তম মিনিটে রেফারি সরাসরি লাল কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় বালোগানকে। 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন গোল করে যুক্তরাষ্ট্রকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলতে গেলে। দলের অন্যতম সেরা অস্ত্রকে হারিরয়ে ম্যাচ শেষে তীব্র প্রতিবাদ জানান মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো। তবে ফিফার কঠোর আইনের কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ ছিল না। ফিফার ৬৬.৪ ধারা অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক। যদিও শেষমেশ পিছু হাঁটল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ।’

ফিফার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গত বছর দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পাওয়া সাবেক এই প্রশাসক বললেণ, ‘রাজনৈতিক ফোন কলে লাল কার্ডের সিদ্ধান্ত ঘুরিয়ে দেওয়া যায় না। যদি ফিফা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করে এবং একজন খেলোয়াড়কে বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে হঠাৎ করে রেহাই দেওয়া হয়, তাহলে প্রশ্ন অনিবার্য—কোন পথে যাচ্ছ ফিফা? ফুটবলকে কখনোই রাজনৈতিক শক্তির খেলার মাঠ হতে দেওয়া যাবে না।’

এফএইচএম