ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। যোগ করা সময়ে গোল করে জয়ের নায়ক বনে যান বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা মিকেল মেরিনা। আগামী ১০ জুলাই সেমিফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের ছক অনুযায়ী, স্পেনের প্রতিপক্ষ নির্ধারিত হবে শেষ ষোলোর আরেক ম্যাচের বিজয়ীর বিপক্ষে। এই লাইনে কোয়ার্টারে উঠার লড়াইয়ে মাঠে নামবে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায়
পর্তুগালকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা এখন প্রতিপক্ষ নির্ধারণী ম্যাচের দিকে চোখ রাখছেন। কয়েকঘণ্টা পরেই চূড়ান্ত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ।
ফিফা বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে মোট পাঁচটি দল। প্যারাগুয়েকে ১-০ গোল ব্যবধানে হারায় ফ্রান্স। তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মরক্কোকে। আশরাফ হাকিমিরা জিতেছে কানাডার বিপক্ষে। এদিকে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। এছাড়া পর্তুগালকে হারিয়ে সেরা আটে উঠেছে স্পেন।
এমএমএম/

