World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিপক্ষে মিশরের একাদশ

আর্জেন্টিনার বিপক্ষে মিশরের একাদশ

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশর। নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে মোহাম্মদ সালাহরা।

গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন শোবেইর। চারজনের রক্ষণভাগে আছেন হানি, রামি, ইয়াসের ও করিম। মাঝমাঠে খেলবেন মোহানাদ, মারাওয়ান, ইমাম ও হাইথাম।

আক্রমণভাগে সালাহর সঙ্গে জুটি গড়বেন জিকো। এই দুই ফরোয়ার্ডের কাঁধেই থাকবে গোল করার প্রধান দায়িত্ব।

মিশরের শুরুর একাদশ:

শোবেইর; হানি, রামি, ইয়াসের, করিম; মোহানাদ, মারাওয়ান, ইমাম, হাইথাম; মোহাম্মদ সালাহ, জিকো।

এইচজেএস