বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে এখন সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ। শেষ আটের এই লড়াই জিততে পারলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে শেষ চারে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটিও ইতোমধ্যে পরিষ্কার।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে পারলে ১৫ জুলাই সেমিফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচটিও বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলই নামবে সর্বশক্তি নিয়ে। আর্জেন্টিনার লক্ষ্য হবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের মতো আবারও সুইজারল্যান্ডের বাধা পেরিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
তবে শেষ চারের সমীকরণে চোখ রাখলেও আপাতত স্কালোনির দলের পুরো মনোযোগ সুইজারল্যান্ডকে ঘিরেই। কারণ কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল নরওয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের সুযোগ মিলবে।
আইএইচ

