World Cup Football Field

বিজ্ঞাপন

সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে রয়েছেন যারা

সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে রয়েছেন যারা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ, এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। মাঠের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে বা লিওনেল মেসিদের মতো প্রতিষ্ঠিত মহাতারকারা যেমন আলো ছড়াচ্ছেন, তেমনি বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন একঝাঁক তরুণ তুর্কি। টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ‘ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডের দৌড়ে চারজন তরুণ ফুটবলার নিজেদের পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন।

১. লামিন ইয়ামাল (স্পেন)

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে বার্সেলোনার এই ১৮ বছর বয়সী সেনসেশনকে কিছুটা আগলে রাখলেও মাঠে নামলেই তিনি প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ করছেন। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করার পর পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে তার দারুণ অবদান রয়েছে। বেলজিয়ামের বিপক্ষে শেষ আটের ম্যাচেও স্পেনের মূল ভরসা তিনি।

২. আইয়ুব বুয়াদ্দি (মরক্কো)

মরক্কোর কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে মাঝমাঠের মূল কারিগর উদীয়মান তারকা। মাঠের ভেতরে যেমন তার অসাধারণ ফুটবল বুদ্ধি তাকে অনন্য করে রেখেছে। বিশ্বকাপের সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একইসঙ্গে তার শান্ত ও আগ্রাসী পারফরম্যান্স মরক্কোকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে।

৩. ডেজিরে ডুয়ে (ফ্রান্স)

প্যারিস সেন্ট জার্মেইয়ের এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেদের ছায়া থেকে বেরিয়ে নিজের জাত চেনাচ্ছেন। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর কঠিন ম্যাচে ফ্রান্সের জয়সূচক পেনাল্টিটি আদায় করেছিলেন এই ডুয়েই, যা পরে গোলবক্সে রূপান্তর করেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে বস্টনে বুয়াদ্দির মরক্কোর মুখোমুখি হবে ডুয়ের ফ্রান্স।

৪. নিকো ও‘রিলি (ইংল্যান্ড)

টমাস টুখেলের ইংল্যান্ড দলের রক্ষণভাগের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ম্যানচেস্টার সিটির এই ২১ বছর বয়সী লেফট-ব্যাক। থ্রি লায়ন্সদের খেলা ৫টি ম্যাচের ৪টিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে স্নায়ুক্ষয়ী শেষ ষোলোর ম্যাচে তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পাসিং এবং ট্যাকলিংয়ের দিক থেকে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার।

এমএমএম/